ভারতীয় সাংবাদিকদের পাত্তাই দেননি ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় সাংবাদিকদের পাত্তাই দেননি ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ভারতীয় সাংবাদিকদের পাত্তাই দেননি ড. ইউনূস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ড. ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী।

এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এএনআইর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছরপূর্তি উদযাপন করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ