ভারতের অরুণাচল প্রদেশে ভূমিকম্প - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের অরুণাচল প্রদেশে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ণ

 

ভারতের অরুণাচল প্রদেশে ভূমিকম্প হয়েছে। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোববার দুপুর সওয়া ১২টার সময় এ রাজ্যের পশ্চিমাংশে প্রচণ্ড ভূ-কম্পন অনুভূত হয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ের ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এনসিএস জানিয়েছে, রোববার এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮।

এ সময় শুধু অরুণাচলই নয় কেঁপে উঠেছে উত্তর-মধ্য আসাম এবং ভুটানের পূর্বাংশ। তবে এই ভূমিকম্পে প্রাণহানি বা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রাথমিকভাবে জানিয়েছে এনসিএস। ভারতের উত্তর-পূর্ব অঞ্চল উচ্চকম্পন প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে। তাই মাঝে মধ্যেই এই অঞ্চলের কোনো না কোনো রাজ্যে কম্পন অনুভূত হয়।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৩.৭। এছাড়া এ বছরের ১২ ফেব্রুয়ারিতে আসামে ভূমিকম্প হয়। বিকেল সওয়া ৪টা নাগাদ কেঁপে ওঠে নওগাঁও-সহ ওই রাজ্যের একাধিক এলাকা। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে মধ্য আসামের হোজাইয়ে। কম্পন অনুভূত হয়েছিল পশ্চিম কার্বি আংলং, কার্বি আংলং, গোলাঘাট এবং মরিগাঁওয়ে। কম্পনের তীব্রতা ছিল ৪। তবে ওই ভূমিকম্পে কেউ হতাহত হননি। সূত্র : এবিপি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ