ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান গণঅধিকার পরিষদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সীমান্ত হত্যা বন্ধ ও বাংলাদেশে বিদেশী আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্ণেল (অব:) মিয়া মসিউজ্জামান বলেন, ভারত আগে আমাদের সীমান্তে সাধারণ নাগরিকদের হত্যা করেছে, আর এখন তারা খোদ আমাদের সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবির ওপরে আঘাত শুরু করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এটা কোনোভাবেই মানতে পারছি না। এদেশের মানুষের এখন মুক্তির একটাই পথ তা হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের দেশের ভোটারবিহীন ডামি সরকার নির্লজ্জভাবে ভারতের গোলামি করতেছে। বাংলাদেশকে অক্টোপাসের মতন গিলে ফেলেছে তারা। এখনি সময় ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে ব্যবসায়িকভাবে ভারতকে বাংলাদেশে দুর্বল করা। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করুন।
প্রতিবাদ সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, এই ডামি সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতার গদিতে বসে রয়েছে, বিধায় তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না। ভারত আগে মারত সাধারণ নাগরিকদের, এখন আমাদের সীমান্ত রক্ষা বাহিনী তথা বিজিবিকেও তারা ছাড়ছে না। এমন একটি জঘন্য হত্যার প্রতিবাদ বাংলাদেশ তো করেননি, উল্টো এটাকে বিছিন্ন ঘটনা বলেছেন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় আছে এই ডামি সরকার, সুতরাং এদের দিয়ে দেশ ও জাতির কোনে কল্যাণ আসবে না।
ফারুক হাসান আরো বলেন, প্রতিনিয়ত সীমান্তে লাশ পড়লেও সরকারের দিক থেকে কোনো প্রতিবাদ করছে না। তারা জানে, প্রতিবাদ করলে দিল্লির দাদারা রেগে যাবে, আর দাদারা রেগে গেলে ক্ষমতায় থাকা যাবে না। দাদারা অখুশি হয়, এমন কাজ করবে না আ’লীগ।
জনতার আওয়াজ/আ আ