ভারতের মর্টারশেল পড়লো বাংলাদেশের ভেতরে, পতাকা বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের মর্টারশেল পড়লো বাংলাদেশের ভেতরে, পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি

ভারত থেকে আসা মর্টারশেল পড়লো বাংলাদেশের অভ্যন্তরে। এনিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর সীমান্তের।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গার জীবননগর বেনীপুর ডিসপোর্ট মাঠে দু’দেশের সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টার শেল পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিক বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে।

বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদের নেতৃত্বে বাংলাদেশ পক্ষে ২০ জন, আর বিএসএফের ৩৫ থেকে ৪০ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিএসএফের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পারস্পরিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ মাদক ও চোরাচালান বন্ধে একে অপরকে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার করা হয়।

ওই ঘটনায় (শনিবার) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত ভারতীয় মর্টার শেল পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর মোবাইল ফোনে বিএসএফকে বিষয়টি জানানো হয়। প্রথমে বিএসএফ বিষয়টি অস্বীকার করে।

পরে মর্টার সেলের তথ্য-উপাত্ত ও ভিডিও পাঠানো হয়। তখন বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিন আগে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে মর্টার শেলের আলোয় আলোকিত করা হয়। এর মধ্যে একটি মর্টার শেল দেশটির এক কৃষকের উঠানে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়, যা ভারতীয় মিডিয়ায় প্রকাশ হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে। সে সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ