ভারতের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার (৫ জুন) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রেীপদী মুর্মু।

দ্রৌপদী মুর্মুর এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, তাৎক্ষণিকভাবে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি সংবিধানের ৮৫ অনুচ্ছেদের ধারা (২) এর (বি) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ইতোমধ্যে দেশটিতে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে আনুষ্ঠানিকতা হিসেবে লোকসভা ভেঙে দিলেন রাষ্ট্রপতি।

এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা দরকার। সেখানে বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি।

এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের ৫৩ আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয় পেয়েছে। অন্যদিকে, দেশটির বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৩ আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। সূত্র: এনডিটিভি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ