ভারতের সঙ্গে ৭ সমঝোতা স্মারক সই - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের সঙ্গে ৭ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক সইয়ের দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিচ্ছেন।

ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হায়দারাবাদ হাউসে বৈঠকে বসেন দুই দেশের সরকারপ্রধান। দ্বিপাক্ষিক আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়।এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেন।

এ সময় সাংবাদিকদের সামনে কয়েক মিনিট কথা বলেন বাংলাদেশের সরকারপ্রধান। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আশা করি বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে এবং আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে উন্নয়ন করা এবং আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা- যা আমরা করতে সক্ষম হবো।

লাল গালিচা সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান। মহাত্মা গান্ধীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুকন্যা সেখানে রাখা স্মারক বইয়ে সই করেন। এরপর মোদির সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সভায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’প্রদানের অনুষ্ঠানে বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ, আজমির (আজমির শরিফ দরগাহ) জিয়ারত করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ