ভারতে পালিয়ে স্বৈরাচার হাসিনা গভীর ষড়যন্ত্রে মেতেছেন’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে পালিয়ে স্বৈরাচার হাসিনা গভীর ষড়যন্ত্রে মেতেছেন’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে স্বৈরাচার হাসিনা বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যাতে বেহাত না হয়, এজন্য সকলকে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।

জোনায়েদ সাকি বলেন, ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই স্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা। সংগঠনটির বিভাগের আট জেলার নেতাকর্মীরা এতে অংশ নেন।

সংলাপে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ