ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। অর্থাৎ বিমানটি থাকা ২৪২ জন যাত্রী-ক্রু সদস্যের কেউই জীবিত নেই।

হৃদয়বিদারক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এ সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ