ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ঃ ভারতের হিন্দু পুরোহিত নিতিশ রান মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তির প্রতিবাদ্রে আজ শনিবার সকাল ১১টায় শরীয়তপুরে তৌহিদী মুসলিম ও ছাত্র জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। শরীয়তপুরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদমিনার চত্তরে বুড়ির হাট জামে মসজিদের ঈমাম মাওলানা সাব্বির আহম্মেদ , মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবুল বাশারসহ অনেকে। এ সময় বক্তারা ভারতের পুরোহিত নিতিশ রানের মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। তারা হুশিয়ার করে বলেন মহানবীকে নিয়ে কটুক্তি মুসলমানরা কখনো সহ্য করবেনা। এরপরে যদি কোথা ও মহানবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় তার জিহবা ছিড়ে ফেলা হবে।তারা অর্ন্তবতী সরকারের কাছে এর প্রতিবাদ করার অনুরোধ জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ