ভারত একটা গুলি চালালে ১০টা চলবে: সমন্বয়ক হাসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত একটা গুলি চালালে ১০টা চলবে: সমন্বয়ক হাসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

বাংলাদেশ সীমান্তে ভারত একটা গুলি চালালে ১০টা গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মৈত্রী সফর উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমন্বয়ক হাসিব বলেন, ভারত বাংলাদেশের সাথে সব সময় আগ্রাসী আচরণ করে আসছে, এখনই সময় এগুলো বন্ধ করতে হবে। বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ ভিন্নভাবে চিন্তা করবে। ভারতের সাথে যত অবৈধ চুক্তি ছিল, সেগুলো বাতিল করতে হবে। ভারত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। তাদের মনে রাখতে হবে-বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সীমান্তে নির্বিচারে বিএসএফ বাংলাদেশিদের গুলি করে নির্মমভাবে হত্যা করছে যা কখনই কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা।

সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ওরা ছোড়ে এদিক থেকে ১০টা গুলি চালাতে হবে।

দীর্ঘ মতবিনিময় সভায় সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভায় জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ