ভারত ও আ'লীগের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত ও আ’লীগের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিবেশী দেশ ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত সেনাবাহিনীর তদন্ত আদালতের দ্বিতীয় প্রধান ব্যক্তি মেজর জেনারেল (প্রকৌশলী) অবঃ আব্দুল মতিন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মেজর জেনারেল মতিন বলেন, আমি মনে করি এই হত্যাকাণ্ড শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। এটি একটি দীর্ঘ দিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে একটি দেশের করদ রাজ্য বানানোর পরিকল্পনা। এই পরিকল্পনায় যুক্ত ছিল এই দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের (ভারত) চক্রান্ত।

তিনি বলেন, এই হত্যাযজ্ঞের হাত ধরেই এসেছে ৫ মে শাপলা চত্বরে গণহত্যা। ভোটার বিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দুর্নীতির মহাউৎসব, গুম খুনের অবাধ রাজত্ব। অনেকে চাকরি হারায়, অনেকে পদোন্নতি বঞ্চিত হয়।

শত্রু সব জায়গায় বিরাজমান উল্লেখ করে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে যদি এই হত্যাযজ্ঞের বিচার করা না হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয়ে তাহলে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে এক নতুন মুক্তি পেয়েছি তা মুখ থুবরে পড়বে। শত্রু সব জায়গায় বিরাজমান। একেকদিন একেক বেশে আসবে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সালের বিডিআর এর সংগঠিত ঘটনা ছিল ইতিহাসের নিকৃষ্টতম একটা হত্যাকাণ্ড। ৫৭ জন অফিসার এবং ১৭ জন অসামরিক ব্যক্তি যারা নিহত হয়েছিলেন সবাইকে জন্য আল্লাহর শহীদের মর্যাদা দান করেন।

২০০৯ সাল থেকে এই তথ্য গুলি সবার সামনে উপস্থাপন করার জন্য অপেক্ষায় ছিলেন জানিয়ে আব্দুল মতিন বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতাম তিনি যেন সেই সময়টুকু অন্তত আমাকে দেন। যাতে এ বিষয়গুলি আমি বলতে পারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ