ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়? - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ

 

ই-অরেঞ্জের নামে গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা সোহেল রানা এখন আর ভারতেও নেই। তিনি সেখান থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহেল রানা কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় বিএসএফ’র হাতে ধরা পড়েন। কিছুদিন বিচারপর্ব চলার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে   ছিলেন। তারপর তিনি জামিনের আবেদন করেন। শর্তসাপেক্ষে জামিনও পান। জামিনের শর্ত ছিল যে, তিনি সপ্তাহে একদিন করে কোচবিহারের মেখলিগঞ্জ থানায় হাজিরা দেবেন। প্রথমবার হাজিরা দিলেও তিনি আর এখন আদালতে যাচ্ছেন না। আদালতকে কোচবিহার জেলা পুলিশ জানিয়েছে যে,  একটি ই-মেইল পাঠিয়ে সোহেল রানা জানান যে, শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। তিনি বিদেশ যাবেন চিকিৎসা করাতে, তাই আপাতত তিনি আসতে পারবেন না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ