ভারত সফর নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত সফর নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ভারত সফর থেকে ফিরে সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হবে।

বুধবার (০৯ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর জানিয়েছে, বিজেপির আমন্ত্রণে ভারত সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃবৃন্দ ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, এর আগে গত রোববার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ভারত যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নয়াদিল্লি সফরে করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান এবং সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী অরোমা দত্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ