ভারত সরকারকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত সরকারকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই, তার আগে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।

শুক্রবার (৮ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিনা, ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান; আমরা তাকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। তার জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। জুলাই গণ-অভ্যুত্থানের হাজারো শহিদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন, আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম, সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস ও ওসমান গণি, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার আলম, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা সামস মিলন, ছাত্রনেতা আল আমিন সজিবসহ শতাধিক নেতা।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ