ভারত হাসিনা-আ'লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারত হাসিনা-আ’লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এদেশে চলছে এবং হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে আহ্বান জানিয়ে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি, সে দেশের জনগণকে হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি। পাকিস্তানিদের কাছে করেনি। বিভিন্ন স্বৈরশাসকদের কাছে করেনি। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি বলেন, হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না। আবার যখন দরকার নাই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি বর্ডার লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে। তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ