ভালুকায় প্রবীর ভৌমিকের মৃত্যুতে শুক্রবার কালো ব্যাজ ধারণ সংস্কৃতি কর্মীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি ও সুর লহরী সঙ্গীত একাডেমীর নির্বাহী পরিচালক প্রবীর ভৌমিকের মৃত্যুতে শুক্রবার শোক দিবস পালন করবে সংস্কৃতি কর্মীরা। শোক দিবস পালনের আহ্বান জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে ভালুকা সাংস্কৃতিক ফোরাম। এক বিবৃতিতে ভালুকা সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক কর্মসূচি পালনে সকল সংস্কৃতি কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকনসহ প্রতিটি ক্লাস শুরুর আগে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ ও প্রতিটি সংগঠনে স্মৃতি চারণ। কর্মসূচি পালনে প্রতিটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিচালক গনকে সর্বাত্মক সহযোগিতা ও ব্যাবস্থাপনার অনুরোধ জানানো হয়েছে ফোরামের পক্ষ থেকে।

জনতার আওয়াজ/আ আ