ভালুকায় ফখরউদ্দিন আহম্মেদবাচ্চু’র বহিস্কারাদেশ প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় ফখরউদ্দিন আহম্মেদবাচ্চু’র বহিস্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে দল থেকে বহিস্কৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ফিরিয়ে দেয়া হয়েছে দলের প্রাথমিক সদস্য পদ। ফলে এখন থেকে দলীয় কার্যক্রমে অংশ গ্রহনে আর বাঁধা নেই। শুক্রবার (২৪অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর আবেদনের প্রেক্ষিতে দল বিষয়টি নিয়ে নিরিক্ষন চালায়। যাচাই বাছাই শেষে দলের নীতি নির্ধারকগন এ সিদ্ধান্ত গ্রহন করে। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশনা পত্র হস্তান্তর করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ভালুকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উল্লাস প্রকাশ করতে থাকে। এর আগে তিনি ময়মনসিংহ দঃ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।বিগত ১৭বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের সংগঠিত করে সম্মুখ সারিতে থেকে জেলা ও উপজেলায় নেতৃত্ব দিয়েছে। মামলা হামলা ও জেল জুলুমসহ নানা ভাবে হয়রানীর শিকার হয়েছেন। তাকে বহিস্কারের ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে যে হতাশা বিরাজ করছিল প্রত্যহারের ফলে তা দি¦গুন গতি সঞ্চারিত হয়েছে। ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু এর আগে ২০০৬ সালের ২২ জানুয়ারীর নির্বাচনসহ (যা পরবতীর্তে স্থগিত) ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ময়মনসিংহ -১১ ভালুকা আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন। তার বহিস্কারাদেশ প্রত্যাহারের ফলে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়েও নেতা-কর্মীদের মাঝে নতুন করে হিসেব নিকেশ শুরু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ