ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর আসামি। এছাড়াও তারা নামে আরও চারটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ