ভালুকায় পুকুরের পানিতেডুবে ২বছরের শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় পুকুরের পানিতে
ডুবে ২বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ৯:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ খেলার সময় অসাবধানতা বশত বাড়ীর পাশে মাছের ফিসারীতে পড়ে গিয়ে পানিতে ডুবে দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ময়মনসিংহের ভালুকার নিশিন্দা এলাকায়। স্থানীয়রা জানায়,ওই গ্রামের গিয়াস উদ্দিনের ২বছরের শিশু পুত্র লাবিব বাড়ীর উঠানে খেলা করছিল। স্বজনদের অজান্তে কখন যে বাড়ীর পাশর্^বর্তী একটি ফিসারীতে চলে যায় কেউ টের পায়নি। কিছুক্ষন পর শিশুকে বাড়ীতে না পেয়ে স্বজনরা খোজাঁখুজি শুরু করলে ওই ফিসারীতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুকুর থেকে দ্রুত উদ্ধার কওে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ