ভালোবাসা দিবস স্পেশালজোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালোবাসা দিবস স্পেশালজোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা-কে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের এই নাটকটি অবমুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

পরিচালক জানান, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। এতে থাকছে দুটি গান, যা লিখেছেন সোমেশ্বর অলি ও আহমেদ রিজভী। সুর করেছেন যথাক্রমে সোমেশ্বর অলি এবং নাজির মাহমুদ।

জোভান এই নাটকটিকে প্রচণ্ড পরিশ্রমের ফসল হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, নীহার মতে- গল্পটি অত্যন্ত সহজ, সরল ও সাবলীল যা দর্শক পছন্দ করবেন।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ভালোবাসা দিবসকে মাথায় রেখেই জোভান ও নীহাকে নিয়ে এই বিশেষ নির্মাণ। গল্পের প্রয়োজনে ওরাই ছিল পারফেক্ট।

জানা গেছে, ভালোবাসা দিবসের আগেই নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ