ভালো আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালো আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন আছেন বিভিন্ন রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। যাতে কোনো ধরনের জটিল পরিস্থিতি সৃষ্টি হলে সাথে সাথে হাসপাতালে নেয়া যায়।

বুধবার (২৭ মার্চ) বিএনপি পক্ষে থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে পরীক্ষা-নিরিক্ষীর জন্য রাতেই হাসপাতালে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে। কিন্তু রাত ১২দিকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ডা: জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া দুপুরের দিকে অসুস্থতা বোধ করেন। এরপর চিকিৎসকরা তার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করান। রাতে তিনি কিছুটা সুস্থবোধ করায় হাসপাতাল না নিয়ে বাসায় চিকিৎসা দেয়া হবে।’

তবে প্রয়োজন হলে যেকোনো সময় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হতে পারে বলেও জানিয়েছিলেন ডা: জাহিদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার পর বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‘খালেদা জিয়ার চিকিৎসক ডা: জাহিদ হোসেনের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ম্যাডাম এখন ভালো আছেন। তিনি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন ডা: জাহিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ