ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেব না: মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেব না: মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবকিছু ভুলে পাল্টে ফেলেছেন নিজের লুক, ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। যদিও মাসখানেক আগে শুধু সংসার ও স্বামী নিয়েই সর্বক্ষণ কাটাতে দেখা যেত এই নায়িকাকে।

এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন মাহি। জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছবিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’

শুধু সিনেমাতেই নয়, রাজনীতিও নতুন করে শুরু করতে চান মাহি। প্রতিদিনই বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। শোবিজপাড়ায় আবারও নিয়মিত হচ্ছেন।

প্রসঙ্গত, গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এরপর থেকে বর্তমানে ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ