ভিউ বাড়িয়ে লাভ কী যদি সিনেমায় মেসেজ না থাকে : মিষ্টি জান্নাত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিউ বাড়িয়ে লাভ কী যদি সিনেমায় মেসেজ না থাকে : মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পর পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। ১৬ জুন মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ফুলজান’। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটি মুক্তির আগে বেশ উৎফুল্ল রয়েছেন মিষ্টি। কেননা, এর শুটিংয়ে হাড়ভাঙা পরিশ্রম হয়েছে তার।

কালবেলাকে মিষ্টি জান্নাত বলেন, প্রতিদিন আমার কল টাইম থাকত ৮টায়। রাত পর্যন্ত শুটিং হতো। কখনো কখনো রাত ৩টাও বেজে যেত। শুটিং শেষে বের হতে হতে ৪টা। বাসায় ফিরতে ফিরতে ৬টা। আবার পরের দিন ৮টায় যেতে হতো। জাস্ট শাওয়ার নিয়ে চলে যেতাম।

সিনেমাটি নিয়ে আশাবাদী এই চিত্রনায়িকা। বললেন, আমাদের সিনেমাটা দর্শক ভালোভাবেই নেবে। নারীদের নিয়ে গ্রামের লোকেরা যেই সমালোচনা করে, সব দোষ যেমন মেয়েদের ওপর চাপায়, সেই কাজটা যেন তারা না করেন, সেই বার্তা দেওয়া হয়েছে এই সিনেমায়। এখন অনেক ওটিটিতে নানান ফালতু বিষয়ে কাজ হচ্ছে। ভিউ হচ্ছে, কিন্তু ভিউ বাড়িয়ে লাভ কী, আমি যদি একটা কাজ করে কারো ভালো করতে না পারলাম? একটা মেসেজ দিতে না পারলে তো সিনেমা বানিয়ে লাভ নেই, নিজের কথার সঙ্গে যুক্ত করেন এই চিত্রনায়িকা।

এ ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে মিষ্টি জান্নাতকে। এতে নিজের ছাঁচের বাইরে গিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কেন ‘ফুলজান’ সিনেমা করলে, আমি বলব—সবার জন্যই তো সিনেমা করতে হবে আমাদের। আমি একজন আর্টিস্ট, আমার সঙ্গে সব সিনেমা যাবে। আমি সব ক্যারেক্টার করব।

এ সময় চিত্রনায়ক শাকিব খানের প্রসংঙ্গ টেনে মিষ্টি জান্নাত বলেন, শাকিব নিজেও বলেন তিনি রিকশাওয়ালাদের নায়ক, তাতে তার কোনো সমস্যা নেই। এ ছাড়াও ‘ফুলজান’ সিনেমাটি ফেস্টিভ্যালে পাঠানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছে বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ