ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস চাপায় নাদিয়ার মৃত্যু: শিক্ষার্থীদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস চাপায় নাদিয়ার মৃত্যু: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

 

ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় রাজধানীর প্রগতি সরণি এলাকায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাস্তা অবরোধ করে সুষ্ঠু বিচারের দাবি করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী এ অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হচ্ছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আজ দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন।

এর আগে রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নাদিয়া নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ