ভিসায় জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিসায় জালিয়াতি করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিকী ছবি

মার্কিন ভিসা আবেদনকারীরা ভুয়া নথিপত্র দাখিল বা তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি এসব ঘটনায় ফৌজদারি মামলাও হতে পারে। শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

দূতাবাস জানায়, এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন। তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।

এর আগে গত ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ