ভি৭০ এফই: ভ্রমণের সময় ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬: বর্তমানে নেভিগেশন থেকে শুরু করে যোগাযোগ, ফটোগ্রাফি অথবা বিনোদনের জন্য
স্মার্টফোন একটি অপরিহার্য মাধ্যম। কিন্তু ভ্রমণের সময় যখন ফোনের ব্যবহার স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন
স্বল্প ক্ষমতার ব্যাটারি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ব্যাকআপ দিতে ব্যর্থ হয়।
চার্জের এই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় উদ্বেগের কারণ। নতুন কোনো শহর ঘোরার সময় হুট করে চার্জ ফুরিয়ে গেলে মাঝপথে
ম্যাপ দেখা বন্ধ হয়ে যেতে পারে, যা ছবি তোলা বা স্ক্রিন টাইমকেও সীমিত করে দেয়। ফলে ভ্রমণের আনন্দ উপভোগের
পরিবর্তে ব্যবহারকারীকে ব্যাটারি পার্সেন্টেজ বজায় রাখা এবং পাওয়ার ব্যাংক বহনের ঝামেলা পোহাতে হয়।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভিভো নিয়ে এসেছে নতুন ভি৭০ এফই। এতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি,
যা সারাদিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। একবার পূর্ণ চার্জে এই ডিভাইসে টানা ১৩ ঘণ্টা টিকটক, ১৯ ঘণ্টার বেশি
নেভিগেশন এবং ৪৩ ঘণ্টার বেশি ইউটিউব ভিডিও দেখা সম্ভব। এছাড়া এর ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি নিশ্চিত
করে যে, চার্জ কমে গেলেও ফোনটি দ্রুত চার্জ হয়ে আবার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
জরুরি মুহূর্তেও এই ডিভাইসটি অত্যন্ত নির্ভরযোগ্য। মাত্র ৫ শতাংশ চার্জে এর সুপার ব্যাটারি সেভার মোড ১৫৭ মিনিট
পর্যন্ত টকটাইম বা ২১.৬ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা দেয়। পূর্ণ চার্জে এই মোডটি ফোনের কার্যকারিতা ২০ দিন পর্যন্ত
দীর্ঘায়িত করতে পারে, যা দীর্ঘ ভ্রমণে বাড়তি নিরাপত্তা যোগ করে।
বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৭.৫৯ মিলিমিটার পাতলা, যা ভ্রমণে বহনের জন্য বেশ আরামদায়ক।
ফোনটিতে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং অরিজিন
ওএস ৬, যা অত্যন্ত স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং থাকায় ধুলোবালি বা
বৃষ্টিতেও এটি থাকে সুরক্ষিত।
ভ্রমণের স্মৃতি ধরে রাখতে এতে আছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এর ৩০এক্স জুম এবং
সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন চলন্ত অবস্থায়ও নিখুঁত ছবি তুলতে সক্ষম। এছাড়া এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ ও
এআই ম্যাজিক ওয়েদার ফিচারগুলো ছবিকে আরও সৃজনশীল ও আকর্ষণীয় করে তোলে।
একই সিরিজে আরও রয়েছে ফ্ল্যাগশিপ ভি৭০, যাতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, উন্নত
এআই প্রযুক্তি এবং ৪কে ৬০ এফপিএস ভিডিও সুবিধা।
মূলত, যারা ভ্রমণ পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন, তাদের জন্য ভিভো ভি৭০ এফই একটি
দারুণ সমাধান। এটি চার্জের দুশ্চিন্তা দূর করে নির্বিঘ্নে পথ চলার স্বাধীনতা দেয়।
ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট
সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির
উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক
তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও
দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে,
টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট
কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং
আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে
(ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য
আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো
স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।
জনতার আওয়াজ/আ আ