ভুটানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে খালেদা জিয়াকে মৌসুমি ফল উপহার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভুটানের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই উপহার সামগ্রী গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জনতার আওয়াজ/আ আ