ভুয়া ফেসবুক পোস্ট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুয়া ফেসবুক পোস্ট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফেসবুকে পোস্ট হওয়া একটি ভুয়া ও মনগড়া বক্তব্যর বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি’র পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লামিয়া চৌধুরী লিমা-ইউনুস সরকার! ৫ বছর দরকার’ নামে একটি পেইজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়।

রিজভী বলেন, এই ধরনের বক্তব্য আমি কখনো কোনো সংবাদমাধ্যমে দেইনি। ফেসবুকে পোস্ট করা কথাগুলো ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরো বলেন, দল ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ