ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের প্রতি রিজভীর অনুরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের প্রতি রিজভীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে।

তিনি জানান, ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী আরও বলেন, ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ