ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদানের চেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে যোগদানের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) বিষয়টি সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই বাচাই করে সত্যতা না পেয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূর-কে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।’

তবে, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখিত ডা. ইরফান জামান নূর, এটা তার আসল নাম কি-না এবং তিনি পেশায় চিকিৎসক কি-না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ