ভূতপরীর খবর দিলেন জয়া আহসান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূতপরীর খবর দিলেন জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর দিলেন। তিনি তার ফেসবুকে এ সংবাদটি প্রকাশ করেছেন।

জয়া তার পোস্টে লিখেছেন, মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সাথে। আসছে ‘ভূতপরী’ ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ‘ভূতপরী’ সিনেমাটি।

জয়া তার ফেসবুকে আজ (১ জানুয়ারি) সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।

এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ