ভূতের সরকার গঠনের পায়তারা করছে বিএনপি : ইনু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূতের সরকার গঠনের পায়তারা করছে বিএনপি : ইনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

 

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপণ্যের দামের দিকে বিএনপির নজর নেই, কে রাষ্ট্রপতি হলেন তা নিয়েও মাথাব্যাথা নেই তাদের। তাদের একটিই লক্ষ্য যেকোনোভাবে ক্ষমতায় আসা। বৈশ্বিক সংকটের মধ্যেও তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পায়তারা করে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। সরকার এসব থেকে দেশকে বাচাঁনোর চেষ্টা করছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বাংলাদেশ আর পেছন দিকে যাবে না। পেছন দিকে নেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

এ সময় নতুন রাষ্ট্রপতি সংম্পর্কে ইনু বলেন, তার বিচারিক, প্রশাসনিক দক্ষতা আছে, রাজনৈতিক স্বচ্ছতা আছে, ৭১ এর চেতনার প্রতি অবিচল আস্থা আছে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা আছে তার।

পরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন ইনু।

উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসানুল হক ইনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও উপজেলা কৃষি অফিসার শায়খূল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ