ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সারাদেশের ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম।
এ দিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে।
জনতার আওয়াজ/আ আ