ভূয়া ভোট বর্জন করুন, গণতন্ত্র অর্জনে সহায়তা করুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূয়া ভোট বর্জন করুন, গণতন্ত্র অর্জনে সহায়তা করুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

রবিউল ইসলাম রুবেল
৭ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশের ইতিহাসে আরেকটি একতরফা, সংঘাতপুর্ণ ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তথাকথিত নির্বাচন রুখে দেয়ার জন্য দেশের গণতন্ত্রকামী যেসব মানুষ অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন ও নেতৃত্ব দিয়েছেন হৃদয়ের গভীর থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এত প্রতিবাদ ও আন্দোলনের পরও এই ফ্যাসিস্ট সরকার ও আওয়ামীলীগ গণমানুষের আকাঙ্ক্ষা ও মতামতকে উপেক্ষা করে আরেকটি একদলীয় নির্বাচনের দিকেই হাঁটছে। এই তথাকথিত নির্বাচন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। বরং একতরফা নির্বাচনের পর দেশ পড়বে কঠিন সংকট ও অনিশ্চয়তায়।
দেশের এই ক্রান্তিকালে সবার প্রতি আহবান, আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাই নিজের অবস্থান থেকে এগিয়ে আসি। প্রতিকূল পরিস্থিতিতে যারা এই আন্দোলনে সরাসরি অংশ নিতে পারছেন না, অন্তত প্রহসনের ভোট কে না বলুন। মনে রাখবেন এটি একটি সাজানো পাতানো বা ডামি নির্বাচন। এখানে আপনার ভোট কোন ফলাফল নির্ধারণ করবে না। কোন আসনে কে জিতবে, কত পার্সেন্ট ভোট পড়বে সবই আগে থেকে নির্ধারিত। শুধুমাত্র আপনি ভোটকেন্দ্রে যেয়ে লাইনে দাঁড়াবেন এই ছবিটিই ওই ভূয়া ভোটের আয়োজকদের দরকার।
তাই দেশপ্রেমিক প্রতিটি মানুষের কাছে অনুরোধ, ৭ জানুয়ারি ২০২৪ তারিখের এই প্রহসনে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে স্বৈরাচারকে সহায়তা করবেন না। ভবিষ্যতের সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বার্থে এই ভূয়া নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকুন। পরিবার, আত্নীয়-স্বজন সবাইকে ভোটদান থেকে বিরত রাখুন।
ভূয়া ভোট বর্জন করুন, গণতন্ত্র অর্জনে সহায়তা করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ