ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভেদাভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন দোরগোড়ায়। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আগামী নির্বাচনে পুনরায় তাকে ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সোমবার (১০ জুলাই) বিকেলে মেহেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২০ বছর পরে জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনবে।

মেহেরপুর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ