ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলির সঙ্গে একটি কন্টেইনার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। এ দুর্ঘটনার হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অনেক মানুষ।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনে আউটারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ