ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করেন রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে চড়ে সবাই ফিরছেন। টানা পাঁচ দিনের সরকারি ছুটির পর প্রথম কর্মদিবসে ঢাকায় ফিরছেন মানুষ। তবে, ঢাকায় যে পরিমাণ মানুষ ফিরছে তার চেয়েও বেশি মানুষ ঢাকা থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে।
রবিবার (২ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে আসছে ট্রেন। যাত্রীরা বলছেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরে খুশি। যাওয়ার মতো আসার পথে ট্রেনের সিডিউল বিপর্যয় তেমন নেই। বৃষ্টি ছাড়া এ ঈদে কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যারা ফিরেছেন তারাও ছিলেন স্বস্তিতে।
রাজশাহী থেকে আসা ব্যাংক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলছেন, আজ থেকে ব্যাংক খোলা। তাই ভোরেই ঢাকায় ফিরতে হয়েছে। ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় পরিবারের কেউ আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে। নোয়াখালী থেকে আসা ফয়সাল বলছেন, পরিবার নিয়ে ঈদ করতে নেয়াখালি শশুর বাড়িতে গিয়েছিলাম। ঈদের ছুটির সঙ্গে একদিন বাড়তি ছুটি নিয়েছিলাম। আগামাীকাল (সোমবার) থেকে অফিস করব। তবে, ভোগান্তি এড়াতে একদিন আগেই চলে এসেছি।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এখন ঢাকা ছাড়ছে, তাদের অধিকাংশই বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা ঢাকায় ঈদ করেছে এবং কোরবানির মাংস সংগ্রহ শেষে এবার বাড়ি ফিরছে। গত কয়েকদিন শুধু ঢাকা ছাড়ার যাত্রীর চাপ ছিল। ফেরার পথে গাড়িগুলো একরকম খালি আসতো। এ
জনতার আওয়াজ/আ আ