ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই : সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দিন বলেছেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ভিড় না থাকলে ১০ মিনিট থাকার অনুমতি দেওয়া হবে, প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের পরিবেশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সাংবাদিকদের সহযোগিতা চাই। তারা যেন নির্বাচন কাভার করতে পারেন, আমরা তাতে সহায়তা করব। সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে। মিথ্যা প্রচার বা ভুল তথ্য যাতে না ছড়ায়, আমরা সে জন্য সক্রিয় থাকব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদের।

ফ্যাক্ট চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেল সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য নারী-পুরুষ ভোটাররা যাতে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সাংবাদিকদের সহযোগিতা করবে।

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। রোহিঙ্গা ভোটারদের বিষয়ে তিনি বলেন, নির্বাচন হবে নতুন ভোটার তালিকার ওপর ভিত্তি করে, যা সাধারণ মানুষের স্বচ্ছ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করবে।

এ. এম. এম নাসির উদ্দিন বলেন, যারা নেতৃত্বে রয়েছেন, তারা দেশের জন্য সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে নিজেদের জীবন ঝুঁকিতে রেখেছেন। তাই কমিশনের কর্মকর্তা ও নির্বাহী কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না। সবাইকে সতর্কভাবে তথ্য যাচাই করতে হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ