ভোটার‌দের চাপ দেওয়া হ‌চ্ছে কি না কূটনী‌তিকরা জান‌তে চেয়েছেন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটার‌দের চাপ দেওয়া হ‌চ্ছে কি না কূটনী‌তিকরা জান‌তে চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন বি‌দে‌শি কূটনী‌তিকরা।

আজ বৃহস্পতিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কূটনীতিকদের বলেছেন, ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোট সংক্রান্ত কো‌নো অভি‌যোগ পে‌য়ে‌ছে কি না তাও বি‌দে‌শি কূটনী‌তিকরা জান‌তে চে‌য়ে‌ছেন বলে জানান সিইসি।

এর আগে নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ