ভোটের দিন ‘আম কুড়াতে’ দাদাবা ড়িতে মেয়র আরিফ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের দিন ‘আম কুড়াতে’ দাদাবা ড়িতে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দলীয় নির্দেশনা মেনে নিয়ে এবার প্রার্থী হননি বিএনপি নেতা ও সিলেট সিটি ক‌রপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তাই কাউকে ভোটও দেননি তিনি। বুধবার (২১ জুন) ভোটের দিন দাদা বাড়ি মৌলভীবাজারে ‘আম কুড়া‌তে’ গেছেন বলে জানিয়েছেন মেয়র আরিফ।

দুপুরে মোবাইল ফোনে সিটি মেয়র বলেন, এই প্রহসনের নির্বাচন বিএনপি বর্জন করেছে। এমন নির্বাচনে আমি ভোট দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি এখন মৌলভীবাজা‌রে আছি। দাদার বাড়ি আম কুড়াতে এসেছি।

বিএন‌পির জাতীয় কার্যনির্বাহী ক‌মি‌টির সদস্য মেয়র আরিফ বলেন, আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এই নির্বাচন নিয়ে আমার কোন আগ্রহ নেই। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।

এর আগে, মঙ্গলবার রাতে দাদাবাড়ি বেড়াতে যাওয়ার ব্যাপারে সিসিক মেয়র সাংবাদিকদের বলেন, এবার দাদার বাড়ি যেতে পারিনি। ভোটের দিন দাদার বাড়ি যাচ্ছি। আম কুড়াব আর আম খাব। নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই।

নির্বাচনী প্রচারকালে আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান‌ চৌধুরী ও জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র আরিফের বাসায় গি‌য়ে‌ তার সাথে বৈঠক করেন। এনিয়ে নগরে গুঞ্জন থাকলেও তিনি কাউকে সমর্থন দেননি জানিয়ে আরিফ বলেন, কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ