ভোটের নামে ভাগাভাগি রুখে দেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের নামে ভাগাভাগি রুখে দেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন তারা ভোট চান, কিন্তু ভোটের নামে তামাশা ও লুটপাটের ভাগাভাগি চান না। মানুষের ভোট ও কাজের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ‘ভাগাভাগি’ রুখে দেওয়ার আহ্বান জানান তারা।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শনিবার রাজধানীতে প্রচারাভিযান শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। বেলা ১১টায় পুরানা পল্টন মোড় থেকে শান্তিনগর পর্যন্ত ‘একতরফা নির্বাচন বর্জন, রুখে দাঁড়ান, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণ–আন্দোলন গড়ে তোলার’ আহ্বান জানান জোটের নেতারা। এ সময় প্রচারপত্র বিতরণ ও মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার বেলা ১১টায় পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে থেকে মতিঝিল এলাকায় প্রচারপত্র বিতরণ ও নির্বাচন বর্জনে প্রচারাভিযান করবে বাম গণতান্ত্রিক জোট।

দলের নেতারা বলেন, বিগত দুটি প্রহসনের ভোটে তথাকথিত নির্বাচিতরা টাকার পাহাড় গড়ে তুলেছেন, এলাকায় জমিদারতন্ত্র কায়েম করেছেন। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। এবারের ভোটের নামে তামাশা রুখে দাঁড়িয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্ক্সবাদী) মানস নন্দী, সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলী, বাসদের নাসির উদ্দীন, সিপিবির জলি তালুকদার, সাজেদুল হক, জাহিদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ