ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: আমির খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। আজ সে কোথায় আছে? সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এরকম মিথ্যা প্রোপাগান্ডা, ভোট ইঞ্জিনিয়ারিং করে কেউ এগিয়ে যেতে পারে না। কেউ সেটি চাইলে জনগণ হতে দিবে না, প্রতিহত করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরবস্তি, বিজয়নগর, ফুলছরিপাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী ও তরুণরা অংশগ্রহণ করেন।

পোস্টাল ভোট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। সবাইকে আহ্বান করছি অন্যপন্থা বাদ দিয়ে জনগণের কাছে যান, আস্থা অর্জন করেন, এটাই তো গণতন্ত্র। জণগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে লাভ হবে না।

আমির খসরু বলেন, জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারবে। তাদের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহি থাকবে।

তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালে যেতে পারবে। নির্ভয়ে জীবনযাপন করতে পারবে।

আমির খসরু বলেন, বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে। জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে। জীবনের নিরাপত্তা ছিল না। মানুষ আশা করছে- নির্বাচিত সরকার আসলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মধ্যে উৎফুল্লতা দেখা যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্য সচিব মো. আজম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ