ভোট দিতে বাধা পেলে থানায় অভিযোগের অনুরোধ ইসি রাশেদার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট দিতে বাধা পেলে থানায় অভিযোগের অনুরোধ ইসি রাশেদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটারদের ভয় নেই, তাদের নিরাপত্তার জন্য আইনের বিধান রয়েছে। যদি কেউ ভোটারদের ভয়-ভীতি বা হুমকি-ধামকি দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেখানেই হোক, ঘরে বাইরে, হাট-বাজারে, যেকোন জায়গায় ভোটারদের কেউ বাধা দিলে নিকটস্থ থানায় অভিযোগ জানানোর অনুরোধ করছি।’

আজ বৃহস্পতিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। তাই ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে প্রশাসন।

নির্বাচন জটিল কঠিন কাজ দাবি করে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘এটি সবার সমন্বয়মূলক সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। এ কাজের সঙ্গে যুক্ত সবাইকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।’ ভালো-মন্দ যা-ই ঘটুক তা সঠিকভাবে তুলে ধরাসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ