ভোট বর্জনের আহ্বানে নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনের আহ্বানে নোয়াখালীতে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নোয়াখালীবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।

গতকাল বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান ও ভোট বর্জনের পক্ষে স্লোগান দেন।

এতে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ঢাকা পোস্টকে বলেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ অবৈধ নির্বাচন আমরা মানি না। জনসাধারণ ৭ তারিখের কোনো ভোটে যাবে না। নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ