ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগে বাধ্য হবে : ফারুক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগে বাধ্য হবে : ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, সরকারের পাতানো নির্বাচন বর্জনের জন্য আগামী ১ তারিখ থেকে জনগণকে আরো সম্পৃক্ত করে অবৈধ নির্বাচন বর্জন করা হবে। এবং সেই বর্জনের মাধ্যমেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের পূর্ব গেটের সামনে লিং রোডে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আগামী ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, আমরা তা প্রত্যাখ্যান করি। কারণ জোরপূর্বক ক্ষমতায় থেকেও যারা জনগণের ও দেশের উন্নয়ন করতে পারে না, জনগণ তাদের ইশতেহার গ্রহণ করবে না। নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপিও তা প্রত্যাখ্যান করেছে।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের এই চলমান রাজনৈতিক আন্দোলন ও চলমান সঙ্কট দূরীভূত করার জন্য জনগণকে সম্পৃক্ত করেছি। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের আন্দোলনে ছিলাম। এখন যদি কোনো অঘটন ঘটে এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

সরকার বিএনপিকে ধ্বংস করার নীলনকশা চালাচ্ছে মন্তব্য করে বিএনপির এ নেতা আরো বলেন, গত ২৮ অক্টোবর সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ লোকের সমাবেশ পণ্ড করে কৌশলগত দিক থেকে এগিয়ে আছে। তবে পৃথিবীর ইতিহাসে নেই- যেকোনো স্বৈরাচার জোর করে ক্ষমতায় থাকতে পারে। বিএনপির চলমান আন্দোলন ফলপ্রসূ ও সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ