ভোট বর্জনে বিয়ানীবাজারে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ

বিয়ানীবাজার সংবাদদাতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিয়ানীবাজারে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এড. আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সহ-সভাপতি কবির আহমদ, সাবেক মেম্বার আলী আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপির সাধারণসম্পাদক ছরওয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩ দিনের কর্মসূচির শেষ দিনে উপজেলা ও পৌর বিএনপি বিয়ানীবাজার শহরে লিফলেট বিতরণ করেছে। ভোটাধিকার রক্ষায় বিএনপির অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি ও ডামি বা পাতানো নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের পাতানো নির্বাচন প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সোচ্চার আছেন বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ