ভোট বর্জনে ৩ দিন লিফলেট বিতরণ, ২৪ ডিসেম্বর অবরোধ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনে ৩ দিন লিফলেট বিতরণ, ২৪ ডিসেম্বর অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একদফা দাবিতে তিনদিনের গণসংযোগ ও একদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ২১,২২, ২৩ ডিসেম্বর গণসংযোগের লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্বক সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো একই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ