ভোট বর্জন করলেন ডলি সায়ন্তনী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জন করলেন ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী এ নির্বাচনে পাবনা-২ আসনে প্রার্থী হয়েছেন। এবার ভোট বর্জনের ঘোষণা দিলেন তিনি। এ খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডলি সায়ন্তনী নিজেই।

তিনি বলেন আমি ভোট বর্জন করেছি। এখন প্রেসক্লাবে যাচ্ছি। সংবাদ সম্মেলন করব। কারচুপি হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা ভেবেছিলাম এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেহেতু আমাদের সবাইকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল।

এ সময় তিনি পাবনা-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ করিরের দিকে অভিযোগের আঙুল তাক করে ডলি বলেন, যেভাবে কারচুপি হচ্ছে, যেভাবে চেয়ারম্যানদের সামনে রেখে ফিরোজ কেন্দ্রে ছেলেপুলে ঢুকিয়ে একচেটিয়া ভোট নিচ্ছেন এখানে তো সুষ্ঠু নির্বাচন আমি আশাই করতে পারি না। সে কারণে আমি ভোট বর্জন করলাম।

কারচুপির অভিযোগ এনে দিনের শুরুতেই ভোট বর্জনের আভাস দিয়েছিলেন এ গায়িকা। নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি বলেছিলেন, আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি। কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না। ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকব। সুষ্ঠু ভোট হলে জয়ের পক্ষে নব্বই ভাগ আশাবাদী আমি।

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন এ গায়িকা। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিভিন্ন সময় ভোটের মাঠে আলোচনায় ছিলেন এ শিল্পী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ