ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা ডিএমপি কমিশনারের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার গ্যারান্টি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (৪ জুলাই) সাংবাদিকদের কাছে উপনির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার দাবি করেন তিনি।

ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ডিএমপি কমিশনার।

এর আগে ডিএমপি কমিশনার বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিলাম। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে।

তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। রাজধানী ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে। এর জন্য আমাদের যা করা লাগে, যত পরিশ্রম করা লাগে, আমরা করবো।

খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় আমরা সবাইকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে নেয়া হয়েছে। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে, তাকেও যেকোনো সময় গ্রেফতার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ