ভোলায় আগুনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় আগুনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৬, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৬, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহন বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে লালমোহন পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও ২ ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে লাইব্রেরি, লেপতোষকের দোকানসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এক ফায়ারম্যানসহ দ’ুজন আহত হওয়ার বর পাওয়া গেছে। বৈদ্যূৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ